কক্সবাজারে বদির স্ত্রী শাহীন জয়ী

আওয়ামী লীগ প্রার্থী শাহীন আক্তার
কক্সবাজার-৪ ( উখিয়া ও টেকনাফ) আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহীন আক্তার বিজয়ী হয়েছেন। তিনি এই আসনের বর্তমান সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী।

মাদকবিরোধী অভিযানের সময় ব্যাপকভাবে সমালোচিত হন বদি। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার জোরাল অভিযোগ রয়েছে। যে কারণে এবার তার পরিবর্তে তার স্ত্রীকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়।

এই আসনে মোট ১০০টি কেন্দ্রে শাহিন আক্তার এক লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী ৩৭ হাজার ১৮ ভোট পেয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মদ শোয়াইব হাতপাখা প্রতীকে এক হাজার ৫১২ ভোট পেয়েছেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।