ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। চেন্নাইয়ে হতে যাওয়া এই ম্যাচে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ পর্যন্ত দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।
চার ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্ট হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। দর্শকশূন্য মাঠে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা মঙ্গলবার জানায় তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন।
করোনাভাইরাস বিরতির পর এই সিরিজ দিয়ে ভারতে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী শুক্রবার শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্ট শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে।