কারচুপি, কেন্দ্র দখল ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম।
লিটন বলেন, “উপজেলার ৫৮টির মধ্যে অধিকাংশ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। কেন্দ্র দখল ও জাল ভোটসহ বিভিন্ন কেন্দ্রে নানা অনিয়মের কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।”
পাহাড়পুর কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করার জন্য জেলা প্রশাসককে অভিযোগ দিতে চাইলে জেলা প্রশাসক তা গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন তিনি।