বাসাইলে শহীদুল চেয়ারম্যান নির্বাচিত

টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী শহীদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কাজী শহীদুল ইসলাম

সোমবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন আরা এই ফলাফল ঘোষণা করেন।

শহীদুল ২৭ হাজার ২১ ভোট পেয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম পেয়েছেন ২০ হাজার ৭২৩, কৃষক শ্রমিক জনতা লীগ সমর্থিত নাজমুল হুদা খান বাহাদুর ৪ হাজার ৬৭৪ ভোট,  নির্দলীয় আবদুর রহিম আহমেদ ১২ হাজার ৩৯৫ ভোট ও সাইফুল ইসলাম ১৪৭ ভোট পেয়েছেন।