দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে গত বছরের অক্টোবর থেকে আলাদা থাকছেন রোশান-শ্রাবন্তী। এর মধ্যে পুরানো তিক্ততা ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসারে ফিরতে জুনের প্রথম সপ্তাহে আদালতের শরণ নিয়েছেন রোশান সিং।
রোশানের মামলার ভিত্তিতে শ্রাবন্তীকে বুধবার শিয়ালদহ কোর্টে উপস্থিত হয়ে বক্তব্য জানাতে সমন পাঠানো হয়েছিল; সমন গ্রহণ করলেও এ নায়িকা আদালতে উপস্থিত হননি বলে এক খবরে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
গ্লিটজের ক্যামেরায় টালিগঞ্জের মিষ্টি মেয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল বলেন, “সমন গ্রহণ করেও শ্রাবন্তী আসেননি। এখন কার্যত লকডাউন চলছে। বিভিন্ন বিধিনিষেধ ও কড়াকড়ি রয়েছে। সে কথা মাথায় রেখে আদালত অন্য আরেকটি দিনে শ্রাবন্তীকে উপস্থিত হতে বলেছে।”
আইনজীবী জানান, শ্রাবন্তীর তরফে ওই সম্পর্ক ঘিরে রোশানের বিরুদ্ধে কোনো অভিযোগ যাতে না আসে, সে কথা মাথায় রেখেই মামলা করা হয়েছিল। পাশাপাশি রোশানও অতীত ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাইছেন। তিনি বিবাহবিচ্ছেদ চাইছেন না।
পরবর্তী হাজির দিনও শ্রাবন্তী আদালতে না এলে এক তরফা শুনানি হবে বলে জানান শ্যামল মণ্ডল।
আদালতের সেই ‘এক তরফা’ রায় শ্রাবন্তী মেনে নেবেন নাকি তিনি আদালতে হাজির হয়ে শ্রাবন্তী তার বক্তব্য জানাবেন তা নিশ্চিত জানা যায়নি।
শ্রাবন্তীর সঙ্গে সংসার টেকাতে আদালতে রোশন
চেয়েছি অভিনেত্রী হতে, দর্শকরা নায়িকা বানিয়েছে: শ্রাবন্তী
২০১৯ সালের এপ্রিলে ভারতীয় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিংয়ের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রাবন্তী।
এর আগে পরিরিচালক রাজীব বিশ্বাস, মুম্বাইয়ের মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী।