স্বাধীনতা চত্বর ও সাত বীরশ্রেষ্ঠ
published: 2021-03-31 17:14:44
ঢাকার কচুক্ষেতে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর পরিচয় এবং তাদের বীরত্বগাথার ফলক নিয়ে ১৯৯৯ সালে নির্মাণ করা হয় ‘স্বাধীনতা চত্বর’। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে সেসব ফলক এখন মলিন। কোনোটিতে আঁকিবুকি করা হয়েছে, ময়লা পোড়ানোর আগুনে কোনোটি আবার হয়ে গেছে কালো। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বাধীনতা চত্বরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ‘বীরত্বগাথা’র ফলটিও রক্ষণাবেক্ষণের অভাবে মলিন। ছবি: আসিফ মাহমুদ অভি
রক্ষণাবেক্ষণের অভাবে মলিন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ‘বীরত্বগাথা’র ফলক। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বাধীনতা চত্বরের ভেতরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ‘বীরত্বগাথা’র ফলকটিও এখন কালো কালিতে ঢাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বাধীনতা চত্বরের ভেতরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ‘বীরত্বগাথা’র ফলকটিও এখন কালো কালিতে ঢাকা। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বাধীনতা চত্বরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের ‘বীরত্বগাথা’র ফলকটির নিচে কেউ আগুন ধরিয়েছিল; সেই কালিতে ফলকের এই হাল হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি
কচুক্ষেতের স্বাধীনতা চত্বরে শহীদ মোহাম্মদ রুহুল আমিনের ‘বীরত্বগাথা’র ফলকটির এখন এই হাল। ছবি: আসিফ মাহমুদ অভি
ঢাকার কচুক্ষেতের স্বাধীনতা চত্বরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ‘বীরত্বগাথা’র ফলক। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বাধীনতা চত্বরে বীরশ্রেষ্ঠ মহীউদ্দিন জাহাঙ্গীরের ‘বীরত্বগাথা’র ফলকটির ওপর কালো কালি দিয়ে আঁকিবুকি করে নষ্ট করা হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি
ঢাকার কচুক্ষেতের স্বাধীনতা চত্বরে খেলায় মেতেছে কিশোরেরা। ছবি: আসিফ মাহমুদ অভি
ঢাকার কচুক্ষেতের স্বাধীনতা চত্বরে খেলায় মেতেছে কিশোরেরা। ছবি: আসিফ মাহমুদ অভি
ঢাকার কচুক্ষেতের ‘স্বাধীনতা চত্বর’এর মূল ফটকের সামনেই জমিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মালপত্র। ছবি: আসিফ মাহমুদ অভি