বাস ধরতে ছোটাছুটি, পেরেশানি

করোনাভাইরাস সংক্রমণে লাগাম দিতে বুধবার থেকে রাজধানীর গণপরিবহনে নেওয়া হচ্ছে অর্ধেক যাত্রী। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে হবে, বাসও আছে কিন্তু আসন নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও বাসে উঠতে করতে হচ্ছে যুদ্ধ।