শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি
published: 2021-04-05 22:05:57
নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় ডুবে যাওয়া ‘সাবিত আল আসাদ’ লঞ্চটি সোমবার উদ্ধার করা হয়েছে। কার্গো জাহাজের ধাক্কায় রোববার সন্ধ্যায় লঞ্চটি তলিয়ে যায়। লঞ্চ ডুবির এ ঘটনায় নারী-শিশুসহ ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছেন সাতজন।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে রোববার সন্ধ্যায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘সাবিত আল আসাদ’ নামের লঞ্চটি সোমবার দুপুরে উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে রোববার সন্ধ্যায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘সাবিত আল আসাদ’ নামের লঞ্চটি সোমবার দুপুরে উদ্ধার করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘সাবিত আল আসাদ’ নামের লঞ্চটি উদ্ধারের সময় উৎসুক মানুষের ভিড়।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া ‘সাবিত আল আসাদ’ নামের লঞ্চটি উদ্ধারের সময় উৎসুক মানুষের ভিড়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় রোববার সন্ধ্যায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া সাবিত আল আসাদ নামের লঞ্চ থেকে উদ্ধার করা যাত্রীদের মরদেহ।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চের নিহত যাত্রীদের স্বজনের আহাজারি। এই লঞ্চডুবিতে সোমবার পর্যন্ত ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছেন সাতজন।