আরও দুই বছর সাংবাদিক জাফর ওয়াজেদ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) থাকবেন।
তার নিয়োগের মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮’ এর ধারা ৯(২) অনুযাযী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়।
২১ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে আগামী ২ বছর একুশে পদকপ্রাপ্ত এই সংবাদিক পিআইবি ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ। তার সেই নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়।