সোমবার নগরীর নতুন বাজারে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনি।
তাদের উদ্যোগের মধ্যে আছে- মাসব্যাপী নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার, সেহরির খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ফ্রি হোম ডেলিভারি সার্ভিস এবং রোগীদের জন্য জয়বাংলা বাইক ও প্রাইভেটকার সার্ভিস প্রদান।
অনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা মোকাবেলায় চলমান লকডাউনের কারণে দরিদ্র শ্রমজীবী মানুষেরা কষ্টে দিনাতিপাত করছে।
নওশেল আহমেদ অনি আরও বলেন, কোভিট-১৯ আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ফ্রি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। এছাড়াও লকডাউনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য পাঁচটি মোটরসাইকেল ও দুইটি প্রাইভেটকারের মাধ্যমে সেবা নিশ্চিত করা হবে।
এই বিষয়ে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, গত বছরও করোনায় আক্রান্তদের পাশে থেকে ময়মনসিংহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা নানা কর্মসুচি বাস্তবায়ন করেছিলেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ছাত্রলীগ নেতা নওশেল আহম্মেদ অনির সবজি বিতরণ।
“আশা করছি এবারও তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। তাদের সকল ধরনের সহযোগিতা করবে সিটি কর্পোরেশন।”