বগুড়ায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু

দেশে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল বৃহস্পতিবার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার টিকা দেওয়ার প্রস্তুতিতে এক স্বাস্থ্যকর্মী। ছবি: আসিফ মাহমুদ অভি
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন  ডা. মোডস্তাফিজুর রহমান তুহীন বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

এরা হলেন- গাবতলী উপজেলার তরফ সরতাজ এলাকার খাজা মিয়া (৪৫), শেরপুর উপজেলার যুগিগাতী এলাকার জোবেদা খাতুন (৫৫) ও বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার রহিমা বেগম (৮০)।

তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে সিভিল সার্জন জানান।