সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মো. খোরশেদ আলম কাপ-পিরিচ প্রতীকে ৬১ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থিত এম এ হামিদ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ২২২ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন জানান, ঘাটাইল উপজেলার আওয়ামী লীগ সমর্থিত নজরুল ইসলাম খান ঘোড়া প্রতীকে ৯৮ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থিত আ খ ম রেজাউল করিম ১১ হাজার ২৬৬ ভোট পেয়েছেন।
এ উপজেলার ৯৯টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্র স্থগিত করায় ৯৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম জানান, গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ইউনুস ইসলাম তালুকদার আনারস প্রতীকে ৮৮ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থিত আ. কাদের কবীর উজ্জল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬৮৪ভোট।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী জানান, মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত মীর এনায়েত হোসেন মন্টু মোটর-সাইকেল প্রতিকে ৭৮ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থীত প্রার্থী ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৬৩৯ ভোট।