এরমধ্যে সদরে আসাদুজ্জামান বাবু আনারস প্রতীকে ১ লাখ ৫২ হাজার ১৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী হাবীবুর রহমান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২১৭ ভোট।
দেবহাটায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আব্দুল গণি আনারস প্রতীকে ৫৩ হাজার ১৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৫০ ভোট।
তালা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সনৱ কুমার ঘোষ কাপ-পিরিচ প্রতীকে ১ লাখ ১০ হাজার ৬২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাহমুদুল হক দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৪৬ ভোট।
সোমবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অরিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলী এই ফলাফল ঘোষণা করেন।