নরসিংদী সদরে বিএনপি জয়ী

নরসিংদী সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর এলাহী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

আনারস প্রতীকে তিনি ১ লাখ ৮ হাজার ৯৬০ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তামান্না নুসরাত বুবলী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৮৩০ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেনিসা রডিস এই ফলাফল ঘোষণা করেন।

জেলার রায়পুরা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

কাপ-পিরিচ প্রতীকে তিনি ৮০ হাজার ৮২১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১৮০ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. মতিন মিয়া এই ফলাফল ঘোষণা করেন।