লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
ঘোড়া প্রতীকে তিনি ৩৬ হাজার ৯২৮ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. রোকন উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭১৩ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রাব্বী এই ফলাফল ঘোষণা করেন।