লক্ষ্মীপুর সদরে হাফিজ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হাফিজ উল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃধবার স্থগিত চারটি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

বাইক প্রতীকে মো. হাফিজ উল্লাহ ২ হাজার ৫৮০ ভোট এবং চশমা প্রতীকে নাসির উদ্দিন ১ হাজার ৪৫৬ ভোট পান।

এ ৪টি কেন্দ্রসহ ১৫৯ কেন্দ্রে হাফিজ উল্লাহ ১ লাখ ১৭ হাজার ১৮৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রার্থী জামায়াত সমর্থিত প্রাথী ১ লাখ ১৪ হাজার ৮০৪ ভোট পান বলে জানান সহকারী রিটানিং অফিসার ও সদর উপজেলা র্নিবাহি কর্মকর্তা আজিজুর রহমান।

গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতার কারণে ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেন রিটানিং অফিসার শাহাদাত হোসেন।

৪টি কেন্দ্রে ভোট সংখ্যা ১১ হাজার ৩৩১ ভোট। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২০১ ভোট।