করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের আওতায় বৃহস্পতিবার কানাডা এ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটা থেকে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। তবে পণ্যবাহী ফ্লাইট এর আওতায় পড়বে না।
গত বৃহস্পতিবার ভারতে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ, যা বিশ্বে একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।
কানাডার স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে আন্তর্জাতিক ফ্লাইটে করে যারা আসছেন তাদের ২০ শতাংশই ভারতীয় নাগরিক। কানাডার বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষায় এই ভারতীয়দের ৫০ শতাংশের বেশি জনের ক্ষেত্রে ‘পজিটিভ’ ফল আসছে।
তাই এ দেশগুলো থেকে সরাসরি ফ্লাইট বন্ধ করে দিলে সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা মহামারীর চলমান পরিস্থিতি নতুন করে পর্যবেক্ষণ করে দেখার কিছুটা সময় পাবেন, বলেন স্বাস্থ্যমন্ত্রী।
ওদিকে, কানাডার পরিবহনমন্ত্রী বলেছেন, প্রয়োজনে অন্যান্য দেশের ফ্লাইট বাতিল করতেও কানাডা সরকার দ্বিধা করবে না।
ভারতকে এরই মধ্যে যুক্তরাজ্য ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছে। ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং ভারত থেকে ভ্রমণকারীদের জন্য ফ্রান্সে চালু করা হয়েছে ১০ দিনের কোয়ারেন্টিন।
সংযুক্ত আরব আমিরাতেও বাতিল করা হয়েছে ভারতের সব ফ্লাইট।