ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান বয়স সলিমুল্লাহ মুসলিম হলের। ব্রিটিশ শাসনামলে ১৯২১ সালের ১ জুলাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার সময়ই এই হলটি হয়েছিল। তখন হলের নাম ছিল মুসলিম হল, আর হলটি ছিল বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পুরনো ভবনে। ১৯৩১ সালে বর্তমান স্থানে নির্মিত হয় হলটি, নামকরণ হয় নবাব সলিমুল্লাহর নামে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রাবাস সলিমুল্লাহ মুসলিম হলের আগের নাম ছিল মুসলিম হল।
সলিমুল্লাহ মুসলিম হলে রয়েছে ১৮০টি কক্ষ, যার মধ্যে ১৫২টি ছাত্রদের থাকার জন্য।
সলিমুল্লাহ মুসলিম হলের চতুর্দিকের বেষ্টনীর মাঝে রয়েছে ফুলের বাগান।
সলিমুল্লাহ মুসলিম হলে রয়েছে ১টি মসজিদ।
ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদের জন্য রয়েছে গ্রন্থাগার, যার নাম শহীদ স্মৃতি গ্রন্থাগার।
ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদের জন্য রয়েছে সলিমুল্লাহ হল ডিবেটিং ক্লাব।
ব্রিটিশ আমলে নির্মিত সলিমুল্লাহ মুসলিম হলে স্থাপনায় রয়েছে ঐতিহ্যের ছাপ।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রশূন্য সলিমুল্লাহ মুসলিম হলে ধুলো জমতে শুরু করেছে ছাত্রদের বইয়ের তাকে।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রশূন্য সলিমুল্লাহ মুসলিম হল।