গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-09-01 16:00:47 BdST
এবারই প্রথম এমন রূপে আবির্ভুত হয়েছেন তৌসিফ। নোংরা জামা-কাপড় আর জটাধারী চুলে তাকে চেনাই দায় হয়ে পড়েছে। এমন তৌসিফকে দেখা যাবে ‘তারই অপেক্ষায়’ নামে একটি নাটকের চরিত্রে।
এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বলেন, “প্রথমবার এমন পাগলের ভূমিকায় কাজ করেছি। সত্যিকারের আবর্জনার মধ্যে শুয়েছি। নোংরা জামা কাপড় পরে শুট করেছি। মোট কথা পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যারপরনাই পরিশ্রম করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুন করে আবিষ্কার করবে।”
অন্যদিকে টয়া বলেন, “নাটকটির গল্পে ভিন্নতা আছে। এটি আমার এবারের ঈদের কাজগুলোর মধ্যে অন্যতম।' তারই অপেক্ষায় নাটকটি ৩১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় লায়নিক মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক্সক্লুসিভলি অবমুক্ত হওয়ার কথা রয়েছে। লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকি ফ্যাক্টর থ্রি সল্যুশনের প্রোডাকশন হিসেবে নির্মিত।”
তৌসিফ ও টয়া ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ফয়সাল হাসান, অমি ইসলাম, আলামিন সুমন, হাওলাদার সোহাগ, রানা প্রমুখ।