করোনাভাইরাস পরিস্থিতিতে এক বছর পিছিয়ে যাওয়ার পর শুক্রবার দর্শকশূন্য গ্যালারিতে হলো ২০২০ টোকিও অলিম্পিকসের উদ্বোধন। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য। ছবি: রয়টার্স
আতশবাজির ঝলকানিতে শুরু হয় টোকিও অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে স্টেডিয়ামের বাইরে ক্রীড়াপ্রেমীদের ভিড়। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের মাঠে প্রবেশের সুযোগ ছিল না।
বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু আরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী।
টোকিও অলিম্পক স্টেডিয়ামের বাইরে পুলিশের কড়া পাহারা।