নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-08-29 22:44:35 BdST
রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বন্ডের টাকা দিয়ে ব্যাংকটি মূলধন শক্তিশালী করবে।
এটি হবে কনটিনজেন্ট-কনভার্টেবল বন্ড অর্থাৎ বন্ডটিকে শর্ত স্বাপেক্ষে শেয়ারে রূপান্তর করা যাবে।
একই সঙ্গে এটি হবে আনসিকিউরড বন্ড অর্থাৎ বন্ডটি ছাড়তে কোনো জামানত দিতে হবে না।
এছাড়া বন্ডটির সুদের হার সবসময় একরকম হবে না এবং এটি হবে মুদারাবা পার্পেচুয়াল বন্ড।
৫০০ কোটি টাকার মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তোলা হবে। বাকি ৫০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে সংগ্রহ করা হবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
ইস্যু ম্যানেজারের কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
আন্ডার রাইটার হিসেবে আছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট।